রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দ্র মোহন স্কুল মাঠে বন্দর থানারকমিউনিটি পুলিশিং সভা বরিশালে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজের ক্রেন শ্রেষ্ঠ সম্মাননা অর্জন করলো ঐতিহ্যবাহী ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিমিটেড’ প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি স্মরণে স্মরণ সভা ভারতে ভোটাধিকার নিয়ে উত্তাল রাজপথ, মোদি সরকারের বিরুদ্ধে জেন-জির বিক্ষোভ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনেও বরিশালে প্রকাশ্যে ইলিশ বিক্রি, কেজি ১,৭০০ টাকা বরিশালের চৌমাথায় মহাসড়ক-ফুটপাত দখলমুক্ত করতে বিসিসির অভিযান মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউ আর বিতরণ করল শাহজালাল ইসলামী ব্যাংক

বাকেরগঞ্জে মত বিনিময় সভায় ডিআইজি মঞ্জুর মোর্শেদ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বরিশালে সামাজিক রাজনৈতিক ও সাম্প্রাদায়িক শ্রেনী বৈষম্যহীন মানুষের সাথে ডি আই জি মঞ্জুর মোর্শেদ আলমের মতবিনিময় সভা
এস এম নওরোজ হীরা বরিশাল ///

বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে সামাজিক রাজনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবের আলোয় আলোকিত উপজেলার শ্রেনী বৈষম্যহীন মানুষের সঙ্গে প্রধান অতিথি বরিশাল ডি আই জি মঞ্জুর মোর্শেদ আলমের মতবিনিময় সভা ১৮ ই জানুয়ারী শনিবার সকাল ১০ টায় পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন, বাকেরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, সভাপতিত্ব করেন দেউলী মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা অধ্যক্ষ ফিরোজ আলম। এসময় উপজেলার জাতীয়তাবাদী দল বি এন পি,, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, ইসলামি আন্দোলন, গনঅধিকার সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঞক্য পরিষদ, এন জি ও, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বর্তমান দেশে অদ্ভুত পরিস্থিতি কাটিয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর স্বমহিমায় উঠে আসার প্রশংসা করে, নিজেদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয় স্ব-স্ব মতামত তুলে ধরেন। অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক পংকজ কুমার দাস। সার্বিক ব্যবস্থানায় সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ পরিবেশে সভা শেষ করতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ