রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দ্র মোহন স্কুল মাঠে বন্দর থানারকমিউনিটি পুলিশিং সভা বরিশালে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজের ক্রেন শ্রেষ্ঠ সম্মাননা অর্জন করলো ঐতিহ্যবাহী ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিমিটেড’ প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি স্মরণে স্মরণ সভা ভারতে ভোটাধিকার নিয়ে উত্তাল রাজপথ, মোদি সরকারের বিরুদ্ধে জেন-জির বিক্ষোভ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনেও বরিশালে প্রকাশ্যে ইলিশ বিক্রি, কেজি ১,৭০০ টাকা বরিশালের চৌমাথায় মহাসড়ক-ফুটপাত দখলমুক্ত করতে বিসিসির অভিযান মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউ আর বিতরণ করল শাহজালাল ইসলামী ব্যাংক

বাকেরগঞ্জে ন্যায়সঙ্গ উন্নয়ন ফাউন্ডেশনের আত্মপ্রকাশ:তুহিন সভাপতি লিমন সেক্রেটারি

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বাকেরগঞ্জে ন্যায় সংঘ উন্নয়ন ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে ন্যায় সংঘ উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের অঙ্গীকারে এটি একটি অসাম্প্রদায়িক-অরাজনৈতিক সংগঠন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১২টায় বাকেরগঞ্জ বন্দরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

এর আগে এক সভায় সর্বসম্মতিক্রমে উপস্থিত সদস্যদের মৌখিক ভোটে তালুকদার জহিরুল হক তুহিনকে সভাপতি ও দানিসুর রহমান লিমনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট বাকেরগঞ্জ ন্যায় সংঘ উন্নয়ন ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আলী হাওলাদার, শরীফ মোঃ শহিদুল ইসলাম, মোঃ শাহিন শিকদার স্বপন, মোঃ আরিফুল করিম দুলাল, মোঃ আমির হোসেন দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ-আল-মামুন, মোঃ মিজানুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোসাঃ নাসরিন সুলতানা রুবী, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এস এম নওরোজ হীরা, অর্থ সম্পাদক এম ফয়সাল তুরান, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহিন হাওলাদার, আইন, দুর্যোগ ও পূর্ণবাসন সম্পাদক মোঃ তারেক হাসান খান সোহেল, দপ্তর সম্পাদক উত্তম কুমার দাস, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফুলে জান্নাত সুরভী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পিন্টু দত্ত, ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম কবির। এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন মির্জা খাদিজা বেগম, মোঃ আবুল বাশার বকুল, মোঃ সোহেল খন্দকার সাইফুল ইসলাম অন্তু, শরিফ মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ তাসিন আহমেদ রাতুল।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ