রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দ্র মোহন স্কুল মাঠে বন্দর থানারকমিউনিটি পুলিশিং সভা বরিশালে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজের ক্রেন শ্রেষ্ঠ সম্মাননা অর্জন করলো ঐতিহ্যবাহী ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিমিটেড’ প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি স্মরণে স্মরণ সভা ভারতে ভোটাধিকার নিয়ে উত্তাল রাজপথ, মোদি সরকারের বিরুদ্ধে জেন-জির বিক্ষোভ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনেও বরিশালে প্রকাশ্যে ইলিশ বিক্রি, কেজি ১,৭০০ টাকা বরিশালের চৌমাথায় মহাসড়ক-ফুটপাত দখলমুক্ত করতে বিসিসির অভিযান মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউ আর বিতরণ করল শাহজালাল ইসলামী ব্যাংক

বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ইমরানুল হকের মায়ের ইন্তেকাল

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতির মায়ের ইন্তেকাল
মোহাম্মদ মাসুম হাওলাদার
দৈনিক সংবাদ সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাওলানা ড. এমরানুল হক এর মাতার চিরবিদায়
খবর বিজ্ঞপ্তি ॥ দৈনিক সংবাদ সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি, নাজমুল হক মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ (খিলগাও) এবং জমজম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এমডি হযরত মাওলানা ড. এমরানুল হক এর রত্নগর্ভা মা মানসুর বেগম (৮৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল (১৭মার্চ) সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (১৭মার্চ) বিকাল ৫:১৫ মিনিটি নামাজে জানাজা শেষে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় এলাকাবাসী নিকটাত্মীয় শুভাকংখীসহ কয়েক শত মানুষ অংশ গ্রহণ করেন। তার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন দৈনিক সংবাদ সকাল পরিবারের সদস্যরা। তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে দৈনিক সংবাদ সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস.এম আল-আমিন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। একইসাথে বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এসএম নওরোজ হিরা ও সাধারণ সম্পাদক নাছির আহম্মেদ
রনিসহ অন্যান্য সদস্যরা ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ