মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনর্মিলন বরিশালের পলাশপুরের বাবু হত্যা মামলার মূল আসামি মধু গ্রেপ্তার আদালতে মামলা চলাকালীন জমি বিক্রির পাঁয়তারা, মিথ্যে সংবাদের বিরুদ্ধে ফয়সালের প্রতিবাদ ডক্টর আশিক মিজান ফ্যাসিবাদী আন্দোলনের তেজস্বী কণ্ঠস্বর বাকেরগঞ্জের সাবেক ইউ এন ও রোমানা আফরোজ এর বিরুদ্ধে লেগেছে দুষ্টচক্র বাকেরগঞ্জের কলস কাটিতে নিমাই কীর্তনীয়ার ছুটির দিনে চালবিতরন নাকি পাচার সাংবাদিক হীরার ভাগ্নি বন্নি তাফসীর এবং স্বজনদের সম্বর্ধনা এডভোকেট হলেন সাংবাদিক বিল্লাল হোসেন এডভোকেট হোসেন সাংবাদিক বিল্লাল বাকেরগঞ্জের দানবীর জাসদ নেতা মহসিন এর ইফতার সামগ্রী বিতরণ

বিয়ের দাবিতে ছেলের চেয়ে পাঁচ বছরের বয়সে বড় মেয়ে অনশনে

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বাকেরগঞ্জে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে ৫ বছরের বয়সে বড় নারীর অনশন
মোঃ মাসুম হাওলাদার
বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর স্বীকৃতি পেতে ২০ বছরের এক যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন ২৫ বছর বয়সী এক নারী।

সোমবার (৩১ মার্চ) উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারীকাঠী গ্রামে যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন ওই নারী।

প্রেমিক রায়হান (২০) বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারীকাঠী গ্রামের হাকিম হাওলাদারের ছেলে ও প্রেমিকা ঝালকাঠীর নলছিটি উপজেলার মেয়ে।

ভুক্তভোগী নারী জানান, বিগত দুই বছর আগে রায়হানের সঙ্গে তার রং নম্বরে পরিচয় হয়। ধীরে ধীরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। পরবর্তীতে দেখা করতে গেলে তা শারীরিক সম্পর্কে গড়ায়। ঈদের আগের দিন ৩০ মার্চ রাতে তাকে বিয়ের কথা বলে রায়হান তার বাড়িতে নিয়ে আসেন। রায়হানের বাবা-মা প্রথমে সম্পর্ক মেনে নিয়ে একই কক্ষে থাকতে দেন।

ওই নারীর আগেও একটা বিয়ে হয়েছিল। তাছাড়া সে রায়হানের চেয়ে ৫ বছরের বড়। তাই পরের দিন সকালে রায়হানের বাবা-মা তাকে বাড়ি থেকে চলে যেতে বলেন। তাই ওই নারী স্ত্রীর স্বীকৃতি পেতে রায়হানের বাড়িতে অবস্থান করছেন।

ওই নারী আরও বলেন, রায়হান সবকিছু জেনেশুনে বিয়ে করার কথা বলে এনেছে। এখন এরকম আচরণ কেন করছে জানি না। তাছাড়া সে বাড়ি থেকে পালিয়েও গেছে।

এ ঘটনার বিষয়ে রায়হানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

রায়হানের বাবা হাকিম হাওলাদার বলেন, ওই নারীর আগের একটি সংসার ছিল। তাছাড়া সে আমার ছেলের চাইতে বয়সে ৫-৬ বছরের বড়। এমন সম্পর্ক মেনে নেওয়া যায়না।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সুরেজীত বড়ুয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ