সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দ্র মোহন স্কুল মাঠে বন্দর থানারকমিউনিটি পুলিশিং সভা বরিশালে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজের ক্রেন শ্রেষ্ঠ সম্মাননা অর্জন করলো ঐতিহ্যবাহী ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিমিটেড’ প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি স্মরণে স্মরণ সভা ভারতে ভোটাধিকার নিয়ে উত্তাল রাজপথ, মোদি সরকারের বিরুদ্ধে জেন-জির বিক্ষোভ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনেও বরিশালে প্রকাশ্যে ইলিশ বিক্রি, কেজি ১,৭০০ টাকা বরিশালের চৌমাথায় মহাসড়ক-ফুটপাত দখলমুক্ত করতে বিসিসির অভিযান মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউ আর বিতরণ করল শাহজালাল ইসলামী ব্যাংক

বরিশালে পুলিশের হাতে আওয়ামী লীগ নেতা কালাম আটক

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বরিশালে পুলিশের হাতে আ’লীগ নেতা কালাম আটক
স্টাফ রিপোর্ট
বরিশাল নগরীতে অভিযান চালিয়ে পুলিশ বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য এবং ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ কালাম (ওরফে লুডু কালাম) কে গ্রেফতার করেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটের দিকে কোতয়ালী মডেল থানার একটি টিম নগরীর ২৪ নং ওয়ার্ডের ধান গবেষণা রোডে তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, মোহাম্মদ কালামের পিতার নাম আব্দুল মোতালেব। তিনি এলাকার রাজনৈতিক প্রভাব বিস্তার ও ক্ষমতার সুযোগ নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে রাজনৈতিক মামলায় সম্পৃক্ততার প্রমাণের কারণে তাকে আটক করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি ) মিজানুর রহমান।পরবর্তীতে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। বরিশাল মহানগর বিএনপির পার্টি অফিস ভাংচুর ও লুটপাটের অভিযোগ এবং অন্য মামলায় সম্পৃক্ততা রয়েছে বলে জানান ওসি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ