মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনর্মিলন বরিশালের পলাশপুরের বাবু হত্যা মামলার মূল আসামি মধু গ্রেপ্তার আদালতে মামলা চলাকালীন জমি বিক্রির পাঁয়তারা, মিথ্যে সংবাদের বিরুদ্ধে ফয়সালের প্রতিবাদ ডক্টর আশিক মিজান ফ্যাসিবাদী আন্দোলনের তেজস্বী কণ্ঠস্বর বাকেরগঞ্জের সাবেক ইউ এন ও রোমানা আফরোজ এর বিরুদ্ধে লেগেছে দুষ্টচক্র বাকেরগঞ্জের কলস কাটিতে নিমাই কীর্তনীয়ার ছুটির দিনে চালবিতরন নাকি পাচার সাংবাদিক হীরার ভাগ্নি বন্নি তাফসীর এবং স্বজনদের সম্বর্ধনা এডভোকেট হলেন সাংবাদিক বিল্লাল হোসেন এডভোকেট হোসেন সাংবাদিক বিল্লাল বাকেরগঞ্জের দানবীর জাসদ নেতা মহসিন এর ইফতার সামগ্রী বিতরণ

বাকেরগঞ্জে মত বিনিময় সভায় ডিআইজি মঞ্জুর মোর্শেদ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বাকেরগঞ্জে সামাজিক রাজনৈতিক ও সাম্প্রাদায়িক শ্রেনী বৈষম্যহীন মানুষের সাথে ডি আই জি মঞ্জুর মোর্শেদ আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম ///

বাকেরগঞ্জ থানা আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে সামাজিক রাজনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবের আলোয় আলোকিত উপজেলার শ্রেনী বৈষম্যহীন মানুষের সঙ্গে প্রধান অতিথি বরিশাল ডি আই জি মঞ্জুর মোর্শেদ আলমের মতবিনিময় সভা ১৮ ই জানুয়ারী শনিবার সকাল ১০ টায় পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন, বাকেরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, সভাপতিত্ব করেন দেউলী মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা অধ্যক্ষ ফিরোজ আলম। এসময় উপজেলার জাতীয়তাবাদী দল বি এন পি, আওয়ামী লীগ, জামাতি ইসলাম, জাতীয় পার্টি, ইসলামি আন্দোলন, গনঅধিকার সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঞক্য পরিষদ, এন জি ও, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বর্তমান দেশে অদ্ভুত পরিস্থিতি কাটিয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর স্বমহিমায় উঠে আসার প্রশংসা করে, নিজেদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয় স্ব-স্ব মতামত তুলে ধরেন। অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক পংকজ কুমার দাস। সার্বিক ব্যবস্থানায় সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ পরিবেশে সভা শেষ করতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ