রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দ্র মোহন স্কুল মাঠে বন্দর থানারকমিউনিটি পুলিশিং সভা বরিশালে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজের ক্রেন শ্রেষ্ঠ সম্মাননা অর্জন করলো ঐতিহ্যবাহী ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিমিটেড’ প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি স্মরণে স্মরণ সভা ভারতে ভোটাধিকার নিয়ে উত্তাল রাজপথ, মোদি সরকারের বিরুদ্ধে জেন-জির বিক্ষোভ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনেও বরিশালে প্রকাশ্যে ইলিশ বিক্রি, কেজি ১,৭০০ টাকা বরিশালের চৌমাথায় মহাসড়ক-ফুটপাত দখলমুক্ত করতে বিসিসির অভিযান মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউ আর বিতরণ করল শাহজালাল ইসলামী ব্যাংক

বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির হাত পায়ের রগ কর্তন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির হাত ও পায়ের রগ কর্তন করেছে নব্য বিএনপি ক্যাডাররা
দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ >
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুল্লাহ খানকে কুপিয়ে জখমসহ হাত ও পায়ের রগ কেটে দিয়েছে নব্য বিএনপির ক্যাডার ও তার সহযোগীরা।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে শনিবার দিবাগত রাত ৯টার দিকে নিয়ামতি বাজারের ভিআইপি মিষ্টির দোকানের সামনে বসে ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক সোহেল ফরাজীর ভাই নব্য বিএনপি ক্যাডার শাহীন ফরাজী ও তার ভাই রাজিব ফরাজীর নেতৃত্বে তাদের সহযোগিরা প্রকাশ্যে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছে।

স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় আহত ছাত্রদল সভাপতিকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের নব্য বিএনপি ক্যাডার শাহীন ফরাজীর সাথে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুল্লাহ খানের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।

প্রতিপক্ষের মামলায় ছাত্রদল নেতা আসাদুল্লাহ ইতিপূর্বে কারান্তরীণও ছিলেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ আরও চরম আকার ধারণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত নয়টার দিকে আসাদুল্লাহ বাজারে অবস্থান করছিলেন। এসময় নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহবায়ক সালাম মৃধার উপস্থিতিতে যুগ্ম-আহবায়ক শাহীন ফরাজীর নেতৃত্বে তাদের সহযোগিরা ধারালো অস্ত্র দিয়ে ছাত্রদল সভাপতিকে এলোপাথারিভাবে কোপাতে শুরু করে।এসময় জীবন রক্ষার্থে ছাত্রদল নেতা প্রতিরোধ গড়ে তুলতে গেলে তাকে রাস্তার ওপর ফেলে কুপিয়ে মারাত্মক জখমসহ দুই হাত ও এক পায়ের রগ কর্তন করে রাস্তার ওপর ফেলে রেখে হামলাকারীরা স্থান ত্যাগ করে।

ছাত্রদল নেতার স্বজনরা জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় আসাদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে।।

থানা সূত্রে জানা গেছে, খবর পেয়ে তাৎক্ষনিক থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাকেরগঞ্জ থানার ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ