শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জাগঞ্জ গৃহবধূ ধর্ষণ, আসামি আটক করতে ব্যর্থ পুলিশ। বাদী পক্ষের কোন সহযোগিতা পাচ্ছেন না দাবি মামলার তদন্তকারী কর্মকর্তার বছরের পর বছর অবহেলিত সড়কটি । চরম দুর্ভোগে হাজারো মানুষ সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনর্মিলন বরিশালের পলাশপুরের বাবু হত্যা মামলার মূল আসামি মধু গ্রেপ্তার আদালতে মামলা চলাকালীন জমি বিক্রির পাঁয়তারা, মিথ্যে সংবাদের বিরুদ্ধে ফয়সালের প্রতিবাদ ডক্টর আশিক মিজান ফ্যাসিবাদী আন্দোলনের তেজস্বী কণ্ঠস্বর বাকেরগঞ্জের সাবেক ইউ এন ও রোমানা আফরোজ এর বিরুদ্ধে লেগেছে দুষ্টচক্র বাকেরগঞ্জের কলস কাটিতে নিমাই কীর্তনীয়ার ছুটির দিনে চালবিতরন নাকি পাচার সাংবাদিক হীরার ভাগ্নি বন্নি তাফসীর এবং স্বজনদের সম্বর্ধনা এডভোকেট হলেন সাংবাদিক বিল্লাল হোসেন

বাকেরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত যা পাইবেন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বাকেরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জাহিদুল ইসলাম ///

“অধিকার সমতা ক্ষমতায়ন নারী কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা দপ্তরের উদ্যোগে ৮ই মার্চ শনিবার সকাল ১১ টায় উপজেলা হল রুমে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শামীম পারভেজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। নারী পুরুষের সমতা, নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আন্তর্জাতিক নারী দিবস একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত, সমাজের প্রতিটা স্তরে নারীর ভূমিকা রয়েছে কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ও নারী এখনো অনেক ক্ষেত্রে বৈষম্যর শিকার। তাই সেই বৈষম্য দুর করতে এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হচ্ছে। নারীদের প্রতিশ্রদ্ধা জানাতে ও তাদের সচেতনতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক ভাবে ৮ই মার্চ বিশ্ব ব্যাপী গুরুত্ব সহকারে দিবসটি পালন করা হয়। তারই অংশ হিসেবে বাংলাদেশ সরকারের বিশেষ নির্দেশনায় উপজেলা প্রশাসন ও মহিলা দপ্তরের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারে ও আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়ন মহিলা উন্নয়ন বিষয়ক কার্যাক্রমে জড়িত বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক গন্যমান্য অতিথিরা। এ সময় নারী দিবসের একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ