
সাংবাদিকতার নামে চাঁদাবাজি, টেন্ডার বাজি এবং দালালি রুখতে ঐক্যবদ্ধ বরিশালের ৩৫ পেশাদার সাংবাদিক সংগঠন
এস এম নওরোজ হীরা
বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি, দালালি ও অপসাংবাদিকতা বন্ধে পেশাদার সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিকতার পবিত্র পেশাকে কলঙ্কিত করা তথাকথিত “চাঁদাবাজি, দালালি, নিয়ন্ত্রণ হুমকি ও অপসাংবাদিকতা” বন্ধে করণীয় নির্ধারণে পেশাদার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা ৩ নভেম্বর বিকাল ৪টায় বরিশাল সদর রোডে কিং ফিসার রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।এ সময় বরিশালের স্থানীয় প্রিন্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং অনলাইনমাল্টিমিডিয়া, বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আলম রায়হান, দৈনিক শাহানামার বার্তা সম্পাদক মামুনুর রশিদ নোমানী, দৈনিক আলোকিত বরিশালের সম্পাদক ও প্রকাশক এম আলাল, দৈনিক তারুণ্যের বার্তার সম্পাদক ও প্রকাশক আহমেদ রনি, দৈনিক সকালের বার্তার সম্পাদক ও প্রকাশক শেখ শামীম, দৈনিক দক্ষিণের খবর এর সম্পাদক ও প্রকাশক কাজী জাহাঙ্গীর হোসেন , দৈনিক বরিশাল সময়ের সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন, দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান ,দৈনিক সংবাদ সকালের ভারপ্রাপ্ত সম্পাদক এস এম আল আমিন , দৈনিক সুন্দরবনের নির্বাহী সম্পাদক সেখ আসাদুজ্জামান আসাদ, সময়ের ভাবনা নিউজ এর সম্পাদক ও প্রকাশক এস এম নওরোজ হীরা, বরিশাল চোখের সম্পাদক ও প্রকাশক খান আরিফ, সাংবাদিক এনায়েত হোসেন মোল্লা, সাইফুল ইসলাম খোকন, রিয়াজ শরীফ, বেল্লাল শিকদার, আবু বকর সিদ্দিক, নাজমুল হক, আম্মান হোসেন, আব্দুর রহিম রাজু, মোহাম্মদ ফেরদাউস, ফয়সাল আহমেদ মৃধা , তানিয়া বেগম, তরিকুল ইসলাম, আফসার আলী প্রমুখ।
সভায় অংশগ্রহণকারী সিনিয়র সাংবাদিক ও সম্পাদকরা বলেন, সংবাদপেশার মর্যাদা রক্ষা করতে হলে আত্মশুদ্ধি, নীতিনিষ্ঠা ও সংগঠনভিত্তিক শৃঙ্খলা জোরদার করতে হবে।
বক্তারা আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দালালি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। এতে প্রকৃত সাংবাদিকরা যেমন অসম্মানিত হচ্ছেন, তেমনি জনগণের আস্থা হারাচ্ছে গণমাধ্যম খাত।
সভায় প্রস্তাব গৃহীত হয়, সাংবাদিকদের পেশাগত পরিচয় যাচাইয়ে কঠোর মানদণ্ড নির্ধারণ, ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোরদার,গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ ও নৈতিকতা উন্নয়নে উদ্যোগ গ্রহণ, প্রতিটি সাংবাদিক সংগঠনকে আত্মনিয়ন্ত্রণ নীতিমালা বাস্তবায়নের আহ্বান জা নান।
দৈনিক বাংলাদেশ সমাচার বরিশালের স্টাফ রিপোর্টার এস এম নওরোজ হীরা বলেন সাংবাদিকতা কোনো ভিক্ষা নয়, এটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ!”যে স্তম্ভ ভাঙার চেষ্টা করবে, ইতিহাস তাকে ক্ষমা করবে না।আজ যারা অন্যের কলম ভাঙতে চায়,আগামীকাল তারাই জনগণের রোষে নিজেদের মুখ লুকাবে।