October 7, 2026

বেতাগীতে প্রবাসীর ঘর ভাঙচুর

0
IMG-20251117-WA0012
সংবাদটি শেয়ার করুন....

বেতাগী উপজেলায় দেশান্তরকাঠিতে প্রবাসীর ঘর ভাংচুর করে দূবৃত্তরা।

মোঃ মাসুদ রানা

বরগুনা জেলার বেতাগী উপজেলার ১নং বিবিচিনি ইউনিয়নের ৭ নং দেশান্তরকাঠি ওয়ার্ডের এক প্রবাসীর ঘর ভাংচুর করেছে দূবৃত্তরা।
এর আগে দূবৃত্তরা গত ০৬/১১/২০২৫ ইং তারিখ দূবৃত্তরা জোর পূর্বক তার জমিতে ডুকে গাছ পালা কেটে ফেলে।
এ ঘটনা টি জানিয়ে প্রবাসীর ছেলে মোঃ আকাশ আকন বেতাগী থানার অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ পত্র দাখিল করেন। এতে তিন জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তরা হলেন মোঃ জলিল আকন লাডি(৪৫),মোঃ খলিল আকন (৪০) মোঃ ইউনুচ আকন (৩৫) পিতা মৃত ঃ গণি আকন,সাং দেশান্তরকাঠি,৭ নং ওয়ার্ড, উপজেলা ঃ বেতাগী, জেলা ঃ বরগুনা।
প্রবাসীর ছেলের থানায় অভিযোগ করার পর থেকেই বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেন।
অভিযোগের পরিপেক্ষিতে বিবাদীরা প্রাবাসীর ঘর গত১৫/১১/২০২৫ ইং তারিখ গভীর রাতে আকাশ আকনকে জানে মেরে ফেলার জন্য যায়।ভাগ্যক্রমে প্রবাসীর ছেলে মোঃ আকাশ আকন সেদিন সেখানে ছিলোনা।
আকাশ কে না পেয়ে বিবাদীরা প্রবাসীর ঘরটি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে, ভেংঙে চুরমার করে রেখে গেছে।
প্রবাসীর ছেলে মোঃ আকাশ আকন সাংবাদিকদের জানান যে ঘরে তার প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকার মালামালের ক্ষতি সাধন হয়েছে।
প্রবাসীর ছেলে মোঃ আকাশ আকন আরও জানান যে বিবাদীরা যে কোন সময় তাকে মেরে ফেলতে পারে এবং তার পৈত্রিক সম্পত্তি ও হাতছাড়া হয়ে যেতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার সাধারণ মানুষ জানিয়েছেন যে বিবাদীরা খুবই খারাপ প্রকৃতির মানুষ। এদের ভয়ে এলাকার সাধারণ মানুষ কোন কথা বলতে সাহস পায় না।
বিবাদীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এজন্য বিবাদীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী আকাশ আকন তিনি তার জীবনের নিরাপত্তা চেয়ে বিবাদীদের আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানান।


সংবাদটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *