সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দ্র মোহন স্কুল মাঠে বন্দর থানারকমিউনিটি পুলিশিং সভা বরিশালে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজের ক্রেন শ্রেষ্ঠ সম্মাননা অর্জন করলো ঐতিহ্যবাহী ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিমিটেড’ প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি স্মরণে স্মরণ সভা ভারতে ভোটাধিকার নিয়ে উত্তাল রাজপথ, মোদি সরকারের বিরুদ্ধে জেন-জির বিক্ষোভ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনেও বরিশালে প্রকাশ্যে ইলিশ বিক্রি, কেজি ১,৭০০ টাকা বরিশালের চৌমাথায় মহাসড়ক-ফুটপাত দখলমুক্ত করতে বিসিসির অভিযান মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউ আর বিতরণ করল শাহজালাল ইসলামী ব্যাংক

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বাকেরগঞ্জে লাশ দাফনের সময় বিদ্যুৎতের তারে জরিয়ে দুজনের মর্মান্তিক মৃত্যু।

জাহিদুল ইসলাম ///

বাকেরগঞ্জে দাদার লাশ জানাজা শেষে দাফন করতে গিয়ে বিদ্যুৎতের তারে জরিয়ে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে, রবিবার (৭ সেপ্টেম্বর) শেষ বিকেলে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের পারশিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, পারশিবপুর গ্রামের আনিচ হাওলাদার বার্ধক্য জনিত কারণে রবিবার সকাল ৮ঘটিকায় মৃত্যুবরণ করেন। আসরের নামাজ শেষে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষ হলে মৃত আনিস হাওলাদারের ছেলে আবুল হাওলাদারের পুত্র সরোয়ার তার দাদার লাশ কবরস্থ করে খাটিয়াটি তার মামা ফিরোজ দুই জনে ধরে সরাতে যায়। খাটিয়া সরানোর সময় কবরের উপরে টিউব লাইটের সাথে্ সংযোগ দেওয়া বিদ্যুতের তারের সাথে খাটিয়া জরিয়ে যায়। এ সময় বিদ্যুতের লাইন ত্রুটি থাকায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে সরোয়ার ও তার মামা ফিরোজ দুজনেই ছিটকে পরে আহত হয়। উপস্থিত মুসুল্লিরা তাদেরকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
নিহত দুজন হলেন পারশিবপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার (২২) ও ছোট রঘুনাথপুর গ্রামের চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিকদার (২৮)। তারা দুজনে সম্পর্কে মামা ভাগ্নে হয়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ