
বরিশালে সাংবাদিক নওরোজ হীরার ভাগ্নি বহ্নি-তাফসির ও স্বজনদের বর্ণাঢ্য সংবর্ধনা
এস এম নওরোজ হীরা বরিশাল
বরিশাল নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র ৩০ গোডাউন এলাকার ‘ব্ল্যাক কুইন’ চাইনিজ রেস্টুরেন্টে এক আনন্দঘন ও বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ মার্চ দুপুরে সাংবাদিক এস এম নওরোজ হীরার ভাগ্নি বহ্নি ও তাফসিরের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিনে হীরার ভগ্নিপতি শামসুল আরিফিন শাহীন, সাজ্জাদুল ইসলাম সাজু এবং আব্দুল জলিলকেও বিশেষ সংবর্ধনা জানানো হয়।
বেলা দেড়টায় প্রধান অতিথি বহ্নি ও তাফসির অনুষ্ঠানস্থলে পৌঁছালে নাসরিন লাবণ্য, ইতি, মিথিলা, পুতুল, আখি মনি, চাঁদমনি, লামিয়া, সাদিয়া, সাথী ও সুস্মিতাসহ একদল তরুণী লাল বেনারসি সাজে তাঁদের রাজকীয় অভ্যর্থনা জানান। এরপর ‘পরানের বরিশাল’-এর নির্বাহী কমিটির সদস্যরা একরঙা শাড়ি পরে ‘আইও বন্ধু আইও মোগো বাড়ি’ গানের তালে তালে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব ছিল বিশেষ আকর্ষণীয়। ‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া’ গানের মাধ্যমে নৃত্যানুষ্ঠান শুরু হয়। অস্মি, অনন্দিতা, প্রিয়ন্তী, দিঘী এবং পূর্ণিমার মনোমুগ্ধকর বিয়ের নাচ উপস্থিত সবাইকে বিমোহিত করে। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ইমন খান, আনিকা ও বর্ষা। এছাড়া কানাডা প্রবাসী হীরার ভাগ্নি ‘কথা’-র গানটি ছিল হৃদস্পর্শী।
অনুষ্ঠানের আয়োজক সাংবাদিক এস এম নওরোজ হীরা ব্যক্তিগতভাবে অতিথিদের হাসিমুখে বরণ করে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি রাবেয়া বেগম রুবি, সাবিনা ইয়াসমিন ছবি, অ্যাডভোকেট সাহিনা ইয়াসমিন রুনা, অ্যাডভোকেট মনিরা জেসমিন কনা, সাংবাদিক এনায়েত হোসেন মোল্লা, ফয়সাল আহাম্মেদ মৃধা, কামরুল ইসলাম রুবেল, ‘পরানের বরিশাল’-এর হারুন অর রশিদ, পরিচালক মিসেস আসমা হীরা, কাজল বেগম, এস এম জামান মনোজ, জুলিয়া সাজমিন, রমিজ শিকদার, আজাদ শিকদার, মাহবুব সিকদার, আতিকুল ইসলাম, সোহেল তালুকদার ও প্রভাষক ললিতা সরকার প্রমুখ।
আড়ম্বরপূর্ণ এই আয়োজনের সমাপ্তি ঘটে এক রাজকীয় মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে।
——————————