October 5, 2026

বরিশালের পলাশপুরের বাবু হত্যা মামলার মূল আসামি মধু গ্রেপ্তার

0
Messenger_creation_3DB1D6A4-267F-4E38-8947-38D1E0D121B0
সংবাদটি শেয়ার করুন....

​ বরিশালের পলাশপুর এর বাবু হত্যা মামলার মূল আসামি মধু গ্রেফতার
​নিজস্ব প্রতিবেদক |
শহিদুল ইসলাম শুভ শরীফ
​চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার প্রধান ও মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ দল তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।
​তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর থেকেই এই আসামি আত্মগোপনে ছিল। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
​মামলার সুষ্ঠু তদন্ত এবং হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত রহস্য ও অন্যান্য সহযোগীদের মুখোশ উন্মোচন করতে আসামিকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে।
​ভুক্তভোগী বাবুর পরিবার এই গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছে এবং দ্রুত বিচার সম্পন্ন করে আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


সংবাদটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *