শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জাগঞ্জ গৃহবধূ ধর্ষণ, আসামি আটক করতে ব্যর্থ পুলিশ। বাদী পক্ষের কোন সহযোগিতা পাচ্ছেন না দাবি মামলার তদন্তকারী কর্মকর্তার বছরের পর বছর অবহেলিত সড়কটি । চরম দুর্ভোগে হাজারো মানুষ সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনর্মিলন বরিশালের পলাশপুরের বাবু হত্যা মামলার মূল আসামি মধু গ্রেপ্তার আদালতে মামলা চলাকালীন জমি বিক্রির পাঁয়তারা, মিথ্যে সংবাদের বিরুদ্ধে ফয়সালের প্রতিবাদ ডক্টর আশিক মিজান ফ্যাসিবাদী আন্দোলনের তেজস্বী কণ্ঠস্বর বাকেরগঞ্জের সাবেক ইউ এন ও রোমানা আফরোজ এর বিরুদ্ধে লেগেছে দুষ্টচক্র বাকেরগঞ্জের কলস কাটিতে নিমাই কীর্তনীয়ার ছুটির দিনে চালবিতরন নাকি পাচার সাংবাদিক হীরার ভাগ্নি বন্নি তাফসীর এবং স্বজনদের সম্বর্ধনা এডভোকেট হলেন সাংবাদিক বিল্লাল হোসেন

আদালতে মামলা চলাকালীন জমি বিক্রির পাঁয়তারা, মিথ্যে সংবাদের বিরুদ্ধে ফয়সালের প্রতিবাদ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বরিশাল নগরীর কাশীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পাঁয়তারা: মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ফয়সালের
এস এম নওরোজ হীরা বরিশাল
 বরিশাল নগরীর কাশীপুরে একটি মৌজার জমি নিয়ে পৈতৃক সম্পত্তি দখলের পাঁয়তারা এবং স্থানীয় সাংবাদিকদের ভুল বুঝিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে একটি কুচক্রী মহলের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের সন্তান ফয়সাল আহাম্মেদ (৩০) এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের জোর দাবি জানিয়েছেন।

ফয়সাল আহাম্মেদ জানান, বিরোধপূর্ণ ওই জমিতে তিনি ঘর তৈরি করে দীর্ঘ ৩০ বছর ধরে শান্তিপূর্ণভাবে সপরিবারে বসবাস করে আসছেন।
প্রতিপক্ষ অত্যন্ত প্রভাবশালী এবং তারা ফয়সালের পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটুকু পর্যন্ত বিক্রি করে দিয়েছে।
 জমিটি নিয়ে ২০২৩ সাল থেকে বিজ্ঞ আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।
আদালতের তোয়াক্কা না করে প্রতিপক্ষ গ্রুপটি ওই জমির ১৫ শতক বেআইনিভাবে অন্যত্র হস্তান্তর বা দখলের পাঁয়তারা করছে।
নিজেরা অপরাধ ঢাকতে প্রতিপক্ষরা স্থানীয় সাংবাদিকদের ভুল এবং অসত্য তথ্য সরবরাহ করে ফয়সালের বিরুদ্ধে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায়। ফয়সাল এই সাজানো ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন।

ফয়সাল আহাম্মেদ আরও বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু প্রতিপক্ষরা গায়ের জোরে আমাদের পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে এবং সামাজিকভাবে হেয় করতে সাংবাদিকদের ব্যবহার করছে।” তিনি প্রকৃত ঘটনা সরেজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ