October 5, 2026

ডক্টর আশিক মিজান ফ্যাসিবাদী আন্দোলনের তেজস্বী কণ্ঠস্বর

0
FB_IMG_1777753324847
সংবাদটি শেয়ার করুন....

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রতিভাবান ছাত্র প্রফেসর ড. আসিফ মিজান একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ, প্রখর বাগ্মী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের এক তেজস্বী কণ্ঠস্বর। ২০২৪ সালের শুরুতে বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি উপাচার্য হওয়ার অনন্য গৌরব অর্জন করে তিনি বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। বর্তমানে তিনি সোমালিয়ার মোগাদিসুস্থ দারু সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কর্মরত আছেন।

ইতোপূর্বে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ দেশ-বিদেশের বহু স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। অসংখ্য গ্রন্থ ও গবেষণাপত্রের রচয়িতা এই জ্ঞানতাপস আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে চেয়ারপার্সন ও রিসোর্স পার্সোন হিসেবেও সমাদৃত। ক্ষুরধার লেখনী এবং অনলাইন অ্যাক্টিভিজমের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে সাহসের প্রদীপ জ্বালিয়েছেন। চীন, জাপান, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বহু দেশ ভ্রমণকারী এই স্পষ্টবাদী ও নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক বর্তমানে দেশি-বিদেশি গণমাধ্যমে অত্যন্ত সুপরিচিত এবং বিশ্বজুড়ে বাংলাদেশিদের কাছে এক গর্বিত আইকন।


সংবাদটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *