রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালের পলাশপুরের বাবু হত্যা মামলার মূল আসামি মধু গ্রেপ্তার আদালতে মামলা চলাকালীন জমি বিক্রির পাঁয়তারা, মিথ্যে সংবাদের বিরুদ্ধে ফয়সালের প্রতিবাদ ডক্টর আশিক মিজান ফ্যাসিবাদী আন্দোলনের তেজস্বী কণ্ঠস্বর বাকেরগঞ্জের সাবেক ইউ এন ও রোমানা আফরোজ এর বিরুদ্ধে লেগেছে দুষ্টচক্র বাকেরগঞ্জের কলস কাটিতে নিমাই কীর্তনীয়ার ছুটির দিনে চালবিতরন নাকি পাচার সাংবাদিক হীরার ভাগ্নি বন্নি তাফসীর এবং স্বজনদের সম্বর্ধনা এডভোকেট হলেন সাংবাদিক বিল্লাল হোসেন এডভোকেট হোসেন সাংবাদিক বিল্লাল বাকেরগঞ্জের দানবীর জাসদ নেতা মহসিন এর ইফতার সামগ্রী বিতরণ বরিশালে শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের৷ যা বললেন তথ্যমন্ত্রী

বাকেরগঞ্জের দানবীর জাসদ নেতা মহসিন এর ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বাকেরগঞ্জে দানবীর বিশিষ্ট সমাজ সেবক জাসদ নেতা মোহসীনের ইফতার সামগ্রী বিতরণ

জাহিদুল ইসলাম ///

বাকেরগঞ্জে দাড়িয়াল ইউনিয়নের কৃর্তি সন্তান দানবীর বিশিষ্ট সমাজ সেবক জাসদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মাদ মোহসীনের উদ্যোগে উপজেলা জুড়ে অসহায় দরিদ্র মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়। তার নিজের একান্ত ব্যক্তিগত উদ্যোগ ও মেয়ে এবং মেয়ে জামাতার অর্থিক সহায়তায় ২১শে ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় দাড়িয়ালে নিজ বাড়িতে উপস্থিত হয়ে তিনি এ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় নিজ এলাকায় ৬ শতাধিক অসহায় পরিবারের মাঝে জন প্রতি ১ কেজি খেজুর এক লিটার সোয়াবিন তেল, ১ কেজি মুড়ি, ১ কেজি লবন, ২ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি বুট, ১ কেজি মুসুরি ডাল ও ১০ কেজি চাল বিতরণ করেন। এবং অন্য সকল ইউনিয়নের জন্য নিজেস্ব দলীয় লোকজনের মাধ্যমে গাড়িতে প্রেরণ করেন। তিনি বলেন মানুষের জন্য কিছু করতে পারার মধ্যে মনের তৃপ্তি ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে ভালো কোনো কর্ম থাকতে পারে বলে আমার জানা নেই। আমি ছাত্র জীবন থেকেই নিজ এলাকা বাকেরগঞ্জ উপজেলার মানুষের জন্য সাধ্যমত কাজ করে যাচ্ছি, কোনো প্রকার বিনিময় প্রত্যাশা ছাড়াই। সবার দোয়া ও আশির্বাদে অমৃত্যু আমি মানুষের কল্যানে কাজ করে যাবো। তার এ মানবিক কাজে সফলতার জন্য তিনি সবার দোয়া ও আশির্বাদ কামনা করছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ