বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউ আর বিতরণ করল শাহজালাল ইসলামী ব্যাংক বরিশালে প্রশাসক কাপ ফুটবলের ট্রফি ও জার্সি উন্মোচন বরিশালে আদালতের ১০ তলা থেকে ঝাঁ*প দিয়ে আ*ত্মহ*ত্যা মির্জাগঞ্জ গৃহবধূ ধর্ষণ, আসামি আটক করতে ব্যর্থ পুলিশ। বাদী পক্ষের কোন সহযোগিতা পাচ্ছেন না দাবি মামলার তদন্তকারী কর্মকর্তার বছরের পর বছর অবহেলিত সড়কটি । চরম দুর্ভোগে হাজারো মানুষ সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনর্মিলন বরিশালের পলাশপুরের বাবু হত্যা মামলার মূল আসামি মধু গ্রেপ্তার আদালতে মামলা চলাকালীন জমি বিক্রির পাঁয়তারা, মিথ্যে সংবাদের বিরুদ্ধে ফয়সালের প্রতিবাদ ডক্টর আশিক মিজান ফ্যাসিবাদী আন্দোলনের তেজস্বী কণ্ঠস্বর

ঢাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মহাখালীতে রেললাইনে ব্যাটারিচালিত রিকশা ফেলে অবরোধ, আগারগাঁও সড়কে চালকেরা

শাহরিয়ার ইসলাম। ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঢাকার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশাচালকেরা। আগারগাঁওতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। সড়কে রিকশা চালানোর দাবিতে অবরোধ করছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা অবরোধ শুরু করেন। অবরোধের কারণে মহাখালী ও আগারগাঁওয়ের আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকেরা রেললাইনের ওপর আড়াআড়ি করে রিকশা রেখে অবরোধ করেছেন । সড়কেও তাঁরা অবরোধ করেছেন। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে আগারগাঁওয়ে চার রাস্তার মোড়ে শত শত ব্যাটারিচালিত রিকশাচালক সড়ক অবরোধ করেছেন। রিকশা চালানোর দাবিতে তাঁরা মিছিল করছেন।শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজম বলেন, এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দিন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আফসানা করিম নামের এক ছাত্রী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ