শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জাগঞ্জ গৃহবধূ ধর্ষণ, আসামি আটক করতে ব্যর্থ পুলিশ। বাদী পক্ষের কোন সহযোগিতা পাচ্ছেন না দাবি মামলার তদন্তকারী কর্মকর্তার বছরের পর বছর অবহেলিত সড়কটি । চরম দুর্ভোগে হাজারো মানুষ সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনর্মিলন বরিশালের পলাশপুরের বাবু হত্যা মামলার মূল আসামি মধু গ্রেপ্তার আদালতে মামলা চলাকালীন জমি বিক্রির পাঁয়তারা, মিথ্যে সংবাদের বিরুদ্ধে ফয়সালের প্রতিবাদ ডক্টর আশিক মিজান ফ্যাসিবাদী আন্দোলনের তেজস্বী কণ্ঠস্বর বাকেরগঞ্জের সাবেক ইউ এন ও রোমানা আফরোজ এর বিরুদ্ধে লেগেছে দুষ্টচক্র বাকেরগঞ্জের কলস কাটিতে নিমাই কীর্তনীয়ার ছুটির দিনে চালবিতরন নাকি পাচার সাংবাদিক হীরার ভাগ্নি বন্নি তাফসীর এবং স্বজনদের সম্বর্ধনা এডভোকেট হলেন সাংবাদিক বিল্লাল হোসেন

বাকেরগঞ্জের স্বামীর হাতে স্ত্রী খুন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বাকেরগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

ববাকেরগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ পাওয়া গেছে ।

গতকাল রবিবার (১১ মে) সন্ধ্যা ৮ টায় বাহাদুরপুর গ্রামে মাধব সরদারের বসত ঘরে তার স্ত্রী সাগরিকা (২৫) খুন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যার পরে পারিবারিক কলহে মাধব সরদার তার স্ত্রী সাগরিকাকে মারধর করে গলা টিপে হত্যা করেন । ঘটনার পর থেকে সাগরিকার স্বামী মাধবসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।

নিহত সাগরিকা (২৪) ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের রমেশ হালদারের কন্যা। ২০১৬ সালে মাধব সরদারের সাথে সাগরিকার পারিবারিকভাবে বিবাহ হয়। এই দম্পতির ৬ বছরের নিরব নামের একটি পুত্র সন্তান রয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান , ‘ঘটনাস্থল থেকে আজ সকালে নিহত সাগরিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাগরিকার শ্বশুর বাড়ির পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ