বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউ আর বিতরণ করল শাহজালাল ইসলামী ব্যাংক বরিশালে প্রশাসক কাপ ফুটবলের ট্রফি ও জার্সি উন্মোচন বরিশালে আদালতের ১০ তলা থেকে ঝাঁ*প দিয়ে আ*ত্মহ*ত্যা মির্জাগঞ্জ গৃহবধূ ধর্ষণ, আসামি আটক করতে ব্যর্থ পুলিশ। বাদী পক্ষের কোন সহযোগিতা পাচ্ছেন না দাবি মামলার তদন্তকারী কর্মকর্তার বছরের পর বছর অবহেলিত সড়কটি । চরম দুর্ভোগে হাজারো মানুষ সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনর্মিলন বরিশালের পলাশপুরের বাবু হত্যা মামলার মূল আসামি মধু গ্রেপ্তার আদালতে মামলা চলাকালীন জমি বিক্রির পাঁয়তারা, মিথ্যে সংবাদের বিরুদ্ধে ফয়সালের প্রতিবাদ ডক্টর আশিক মিজান ফ্যাসিবাদী আন্দোলনের তেজস্বী কণ্ঠস্বর

বরিশালের বাকেরগঞ্জের ইউ এন ওর দেয়া শান্তির নীড়ে মুকুল খুঁজে পেলেন আশ্রয় ঠিকানা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বরিশালের বাকেরগঞ্জ ইউ এন ও এর দেয়া শান্তির নীড়ে আশ্রয় খুঁজে পেলেন গৃহহীন মুকুল বেগম পরিবার!!
জাকির খান বাকেরগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে গৃহহীন এক ভিক্ষুক পরিবারের জীবনে নেমে এসেছে স্বস্তির আলো। বহুদিন ধরে মানবেতর জীবন যাপন করা মুকুল বেগম ও আলমগীর হোসেন দম্পতির মাথা গোঁজার ঠাঁই হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সহযোগিতায়। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪ টায় বাকেরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডে তাদের হাতে তুলে দেওয়া হয় নবনির্মিত একটি ঘরের চাবি, যার নামকরণ করা হয়েছে— “শান্তির নীড়”।

দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে সন্তানদের নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে আসছিলেন মুকুল বেগম ও তার পরিবার। ঘর পাওয়ার পর আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন,
“মোরা ৫ টা মাইয়া পোলা লইয়া বৃষ্টিতে ভিজতাম, রউদে শুখাইতাম। শীতের দিনে পোলাপান নিয়া অনেক কষ্ট পাইছি। আল্লাহ অবশেষে মোগো মুখের দিকে তাকাইল। ইওনো ম্যাডামরে আল্লাহ আরও বড় করুক।”

এই পরিবারটির দুর্দশার কথা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ। পরে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি ভিত্তিতে তাদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “সম্পূর্ণ মানবিক বিবেচনায় আমরা দ্রুত এই পরিবারের জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নেই। বাকেরগঞ্জের যেকোনো এলাকায় এমন অসহায় মানুষ থাকলে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করবো।”
চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী। সকলের উপস্থিতিতে ঘরটি পেয়ে যেন নতুন করে বাঁচার প্রেরণা পেয়েছে মুকুল বেগমের পরিবার।
মানবিক উদ্যোগে বদলে যাওয়া একটি পরিবারের গল্প— বাকেরগঞ্জে “শান্তির নীড়” যেন সমাজে মানবতার আরও অনেক দৃষ্টান্ত তৈরির অনুপ্রেরণা হয়ে থাকুক।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ