বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউ আর বিতরণ করল শাহজালাল ইসলামী ব্যাংক বরিশালে প্রশাসক কাপ ফুটবলের ট্রফি ও জার্সি উন্মোচন বরিশালে আদালতের ১০ তলা থেকে ঝাঁ*প দিয়ে আ*ত্মহ*ত্যা মির্জাগঞ্জ গৃহবধূ ধর্ষণ, আসামি আটক করতে ব্যর্থ পুলিশ। বাদী পক্ষের কোন সহযোগিতা পাচ্ছেন না দাবি মামলার তদন্তকারী কর্মকর্তার বছরের পর বছর অবহেলিত সড়কটি । চরম দুর্ভোগে হাজারো মানুষ সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনর্মিলন বরিশালের পলাশপুরের বাবু হত্যা মামলার মূল আসামি মধু গ্রেপ্তার আদালতে মামলা চলাকালীন জমি বিক্রির পাঁয়তারা, মিথ্যে সংবাদের বিরুদ্ধে ফয়সালের প্রতিবাদ ডক্টর আশিক মিজান ফ্যাসিবাদী আন্দোলনের তেজস্বী কণ্ঠস্বর

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

একদিনে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৯৬ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭১, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৯, ঢাকা উত্তর সিটিতে ২৭২, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮০ ও খুলনা বিভাগে ৮১ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০, রংপুর বিভাগে ২ এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত এক দিনে সারা দেশে ৭৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫৮ হাজার ৭২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৩ হাজার ১৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১০ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ