বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউ আর বিতরণ করল শাহজালাল ইসলামী ব্যাংক বরিশালে প্রশাসক কাপ ফুটবলের ট্রফি ও জার্সি উন্মোচন বরিশালে আদালতের ১০ তলা থেকে ঝাঁ*প দিয়ে আ*ত্মহ*ত্যা মির্জাগঞ্জ গৃহবধূ ধর্ষণ, আসামি আটক করতে ব্যর্থ পুলিশ। বাদী পক্ষের কোন সহযোগিতা পাচ্ছেন না দাবি মামলার তদন্তকারী কর্মকর্তার বছরের পর বছর অবহেলিত সড়কটি । চরম দুর্ভোগে হাজারো মানুষ সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনর্মিলন বরিশালের পলাশপুরের বাবু হত্যা মামলার মূল আসামি মধু গ্রেপ্তার আদালতে মামলা চলাকালীন জমি বিক্রির পাঁয়তারা, মিথ্যে সংবাদের বিরুদ্ধে ফয়সালের প্রতিবাদ ডক্টর আশিক মিজান ফ্যাসিবাদী আন্দোলনের তেজস্বী কণ্ঠস্বর

মাধবপুরে মোটরসাইকেল চোরাইচক্র আটক

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মাধবপুরে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক
মো ইপাজ খাঁ মাধবপুর. (হবিগঞ্জ)

মাধবপুরে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার শাহজীবাজার মাজার এলাকা থেকে পিকআপে করে চোরাই মোটরসাইকেল নিয়ে মাধবপুর আসার পথে জনতার সহযোগিতায় আটক করা হয়। আটককৃতরা হল- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের অজিত দাসের ছেলে সাগর দাস (৩০), পিকআপ চালক নবীগঞ্জ উপজেলার পানিউন্দা এলাকার লাল মিয়ার ছেলে পাভেল মিয়া(২৫) ও চালকের সহযোগি একই এলাকার জুনায়েল (২৬)।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান- শনিবার সকাল ৮টার দিকে আন্তঃজেলা মোটরসাইকেল চোরাচক্রের সদস্য সিলেট শহরের বাঘবাড়ি এলাকার আব্দুর রাজ্জাকের গ্যারেজ থেকে টিবিএস এপাসি মোটরসাইকেল তালা ভেঙ্গে চুরি করে নিয়ে পানিউন্দা নিয়ে আসে। পানিউন্দা থেকে একটি পিকআপে করে মোটরসাইকেলটি মাধবপুর পৌর শহরের নোয়াগাঁও নিয়ে আসার পথে শাহজীবাজার এলাকায় জনতার সহযোগিতায় পুলিশ আটক করে। পুলিশ জানায় মোটরসাইকেলে জিপি এস লাগানো থাকায় উদ্ধার করতে সুবিধা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ