বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউ আর বিতরণ করল শাহজালাল ইসলামী ব্যাংক বরিশালে প্রশাসক কাপ ফুটবলের ট্রফি ও জার্সি উন্মোচন বরিশালে আদালতের ১০ তলা থেকে ঝাঁ*প দিয়ে আ*ত্মহ*ত্যা মির্জাগঞ্জ গৃহবধূ ধর্ষণ, আসামি আটক করতে ব্যর্থ পুলিশ। বাদী পক্ষের কোন সহযোগিতা পাচ্ছেন না দাবি মামলার তদন্তকারী কর্মকর্তার বছরের পর বছর অবহেলিত সড়কটি । চরম দুর্ভোগে হাজারো মানুষ সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনর্মিলন বরিশালের পলাশপুরের বাবু হত্যা মামলার মূল আসামি মধু গ্রেপ্তার আদালতে মামলা চলাকালীন জমি বিক্রির পাঁয়তারা, মিথ্যে সংবাদের বিরুদ্ধে ফয়সালের প্রতিবাদ ডক্টর আশিক মিজান ফ্যাসিবাদী আন্দোলনের তেজস্বী কণ্ঠস্বর

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়ী থেকে অস্ত্র উদ্ধার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

খুলনা জেলা আ.লীগ সভাপতির
বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার।

সর্দার বাদশা খুলনা।
নগরীর রূপসা স্ট্যান্ড রোডে খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদের বাড়ির চতুর্থ তলা থেকে একটি রাইফেল, রাইফেলের ১৩ রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, একটি রিভলবার, রিভলবারের ২০ রাউন্ড গুলি, গুলির দুটি চার্জার ও ২৫০টি ভারতীয় রুপির নোট উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের বাড়ি থেকে একটি রাইফেল, একটি রিভলবারসহ গুলি ও ভারতীয় মুদ্রা রুপি উদ্ধার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আহসান হাবীব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ নভেম্বর সোমবার ভোর রাতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী নগরীর রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালায়।
এ সময় বাড়ির চতুর্থ তলা থেকে একটি রাইফেল, রাইফেলের ১৩ রাউন্ড গুলি, রাইফেলের গুলির চারটি খোসা, একটি রিভলবার, রিভলবারের ২০ রাউন্ড গুলি, রাইফেলের গুলির দুটি চার্জার, পিস্তলের কভার একটি, রাইফেলের কভার একটি, ২৫০টি ভারতীয় রুপির নোট উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনির উল গিয়াস জানান, এ ঘটনায় ১১ নভেম্বর সদর থানার এসআই রেজওয়ান ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ