রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দ্র মোহন স্কুল মাঠে বন্দর থানারকমিউনিটি পুলিশিং সভা বরিশালে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজের ক্রেন শ্রেষ্ঠ সম্মাননা অর্জন করলো ঐতিহ্যবাহী ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিমিটেড’ প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি স্মরণে স্মরণ সভা ভারতে ভোটাধিকার নিয়ে উত্তাল রাজপথ, মোদি সরকারের বিরুদ্ধে জেন-জির বিক্ষোভ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনেও বরিশালে প্রকাশ্যে ইলিশ বিক্রি, কেজি ১,৭০০ টাকা বরিশালের চৌমাথায় মহাসড়ক-ফুটপাত দখলমুক্ত করতে বিসিসির অভিযান মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউ আর বিতরণ করল শাহজালাল ইসলামী ব্যাংক

বরিশালের কাউনিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

রিপোর্টার :
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

সংবাদটি শেয়ার করুন....

বরিশালের কাউনিয়া যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিনিধি

বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার রাতে নগরীর কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. সুরুজ গাজী (৩৫) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। তিনি ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। আহত নয়ন গাজী (৩২) কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে।

নিহত ও আহতের স্বজন এবং এলাকাবাসী অভিযোগ করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক, চাঁদাবাজি নিয়ে স্থানীয় শাহীনের সঙ্গে দ্বন্দ ছিল সুরুজের। সন্ধ্যার পর শাহীন ও তাঁর সহযোগীরা মিলে সুরুজ ও নয়নকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতারে নিয়ে আসা হলে সুরুজের অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়। অন্যজন চিকিৎসাধীন। 

এদিকে, এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কাউনিয়া থানার এসআই মো. শাহ জালাল একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে লাশের সুরাতল রিপোর্ট তৈরি করা হয়েছে আগামীকাল বরিশাল শেরেবাংলা হাসপাতালে লাশের ময়না তদন্ত হবে ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ