বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউ আর বিতরণ করল শাহজালাল ইসলামী ব্যাংক বরিশালে প্রশাসক কাপ ফুটবলের ট্রফি ও জার্সি উন্মোচন বরিশালে আদালতের ১০ তলা থেকে ঝাঁ*প দিয়ে আ*ত্মহ*ত্যা মির্জাগঞ্জ গৃহবধূ ধর্ষণ, আসামি আটক করতে ব্যর্থ পুলিশ। বাদী পক্ষের কোন সহযোগিতা পাচ্ছেন না দাবি মামলার তদন্তকারী কর্মকর্তার বছরের পর বছর অবহেলিত সড়কটি । চরম দুর্ভোগে হাজারো মানুষ সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনর্মিলন বরিশালের পলাশপুরের বাবু হত্যা মামলার মূল আসামি মধু গ্রেপ্তার আদালতে মামলা চলাকালীন জমি বিক্রির পাঁয়তারা, মিথ্যে সংবাদের বিরুদ্ধে ফয়সালের প্রতিবাদ ডক্টর আশিক মিজান ফ্যাসিবাদী আন্দোলনের তেজস্বী কণ্ঠস্বর

মেহেন্দিগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মেহেন্দিগঞ্জের দক্ষিন উলানিয়ায় চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিন উলানিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে এক প্রতিবাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে স্থানীয় হাজিরহাট কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উলানিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক আলাউদ্দিন তালুকদার। প্রতিবাদ সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দক্ষিন উলানিয়া ইউনিয়নের কৃতি সন্তান,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাবেক সমবায় বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও উলানিয়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী এসএম মোশারেফ হোসেন মশু, জাতীয়তাবাদী কৃষক দলের বরিশাল উত্তর জেলা আহবায়ক নলী মোঃ জামাল হোসেন, মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন পোদ্দার, উলানিয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আজাদ, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ন – সাধারন সম্পাদক নাজমুুল হাসান, পৌর কৃষক দলের আহবায়ক মনিরুজ্জামান মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সৈয়দ মিরাজুল ইসলামসহ বিএনপি, যুবদল,কৃষকদল, শ্রমিক দল,ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রতিবাদ সভাটি সঞ্চালনার দায়িত্ব ছিলেন, উপজেলা ছাক্রদলের যুগ্ন- আহবায়ক আবুল হোসেন চুন্নু।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ